বান্দরবান পৌরসদরের বালাঘাটা হাইস্কুল পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী তপন মল্লিকের বাড়ির গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ায় মুহূর্তেই পুরো এলাকা আতঙ্কিত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্র আগুনের কারণে তা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ফায়ার ভলান্টিয়ার চিফ রুমানা প্রিয়ার নেতৃত্বে ফায়ার ভলান্টিয়ার সদস্যরা এবং উপজেলা আনসার সহকারী কোম্পানি কমান্ডার রিদোয়ান হোসেনের নেতৃত্বে আনসার ভিডিপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে টিপু সুলতান, জেসমিন আক্তার ও মনোয়ারা বেগমের ঘরসহ মোট ৯টি বসতঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ঘরবাড়ির ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালও পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন