শনিবার, ০৬ জুন ২০২৬
০৬ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

তবলছড়ি স্বর্ণ টিলা পশ্চিম পাড়ায় জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

রাঙ্গামাটি শহরের তবলছড়ি স্বর্ণ টিলা পশ্চিম পাড়ার তরুণ ঘরের উদ্যোগে “ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলাকে ঘিরে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারী দলগুলোর দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রেফারি সমিতির প্রচার সম্পাদক হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফজলু।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বর্ণটিলা একাদশের সংগঠক মোঃ হোসেন এবং স্বর্ণটিলা নিউ জুনিয়র স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শাকিব হোসেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি সামাজিক বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শেষে সফল আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ০৬ জুন ২০২৬

তবলছড়ি স্বর্ণ টিলা পশ্চিম পাড়ায় জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

রাঙ্গামাটি শহরের তবলছড়ি স্বর্ণ টিলা পশ্চিম পাড়ার তরুণ ঘরের উদ্যোগে “ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলাকে ঘিরে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারী দলগুলোর দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রেফারি সমিতির প্রচার সম্পাদক হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফজলু।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বর্ণটিলা একাদশের সংগঠক মোঃ হোসেন এবং স্বর্ণটিলা নিউ জুনিয়র স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শাকিব হোসেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি সামাজিক বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শেষে সফল আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত