শনিবার, ০৬ জুন ২০২৬
০৬ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

বান্দরবানে পিসিসিপি’র উদ্যোগে ‘সবার জন্য ঈদুল আজহা’ সম্পন্ন।

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান জেলা শাখার উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও গরু কুরবানির মাধ্যমে ‘সবার জন্য ঈদুল আজহা’ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ মে) ঈদুল আজহার দ্বিতীয় দিন বান্দরবান শহরে অবস্থিত পিসিসিপি কার্যালয়ে গরু কুরবানি ও গোশত উপহার প্রদান করা হয়। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের জনশক্তি, অসহায় ও দুঃস্থ ব্যক্তি এবং উপজাতি নওমুসলিমসহ প্রায় শতাধিক মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল, সহ-সভাপতি জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতারা জেএসএস সন্ত্রাসীদের হাতে নিহত শহিদ ওমর ফারুক ত্রিপুরার আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, কুরবানি ত্যাগ, সংযম ও বৈষম্যহীন সমাজ গঠনের শিক্ষা দেয়। আগামীর বৈষম্যহীন ও সন্ত্রাসমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে উপজাতি-বাঙালি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, কুরবানির মহৎ শিক্ষা ধারণ করে মাতৃভূমি রক্ষায় আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে।

সবশেষে তারা জাতি-ধর্ম নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং অসহায় ও অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ০৬ জুন ২০২৬

বান্দরবানে পিসিসিপি’র উদ্যোগে ‘সবার জন্য ঈদুল আজহা’ সম্পন্ন।

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান জেলা শাখার উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও গরু কুরবানির মাধ্যমে ‘সবার জন্য ঈদুল আজহা’ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ মে) ঈদুল আজহার দ্বিতীয় দিন বান্দরবান শহরে অবস্থিত পিসিসিপি কার্যালয়ে গরু কুরবানি ও গোশত উপহার প্রদান করা হয়। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের জনশক্তি, অসহায় ও দুঃস্থ ব্যক্তি এবং উপজাতি নওমুসলিমসহ প্রায় শতাধিক মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল, সহ-সভাপতি জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতারা জেএসএস সন্ত্রাসীদের হাতে নিহত শহিদ ওমর ফারুক ত্রিপুরার আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, কুরবানি ত্যাগ, সংযম ও বৈষম্যহীন সমাজ গঠনের শিক্ষা দেয়। আগামীর বৈষম্যহীন ও সন্ত্রাসমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে উপজাতি-বাঙালি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, কুরবানির মহৎ শিক্ষা ধারণ করে মাতৃভূমি রক্ষায় আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে।

সবশেষে তারা জাতি-ধর্ম নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং অসহায় ও অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত