শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ।

রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১১ আরই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়, দুস্থ, দরিদ্র জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাইয়ের হাজার মানিক এলাকায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন। সেখানে ব্যাটালিয়নের মেডিকেল অফিসারদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

সেনাপ্রধানের দিকনির্দেশনায় ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসি-এর তত্ত্বাবধানে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

১১ আরই ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ।

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১১ আরই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়, দুস্থ, দরিদ্র জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাইয়ের হাজার মানিক এলাকায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন। সেখানে ব্যাটালিয়নের মেডিকেল অফিসারদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

সেনাপ্রধানের দিকনির্দেশনায় ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসি-এর তত্ত্বাবধানে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

১১ আরই ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত