শনিবার, ১৩ জুন ২০২৬
১৩ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে  জেন্ডার বিষয়ক কর্মশালা ও অবহিতকরণ সভা   অনুষ্ঠিত হয়েছে। 

 বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কম্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে রবিবার ( ৭ জুন) সকাল ১১ টায় কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ সংলগ্ন কর্ণফুলি রেস্টুরেন্টে এই কর্মশালা এবং  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাই, রাঙ্গুনিয়া,  রাজস্থলী এবং বিলাইছড়ি  উপজেলার প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। 

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এতে  প্রধান অতিথির বক্তব্য রাখেন ।  এসময় তিনি বলেন, কম্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এর মাধ্যমে দূর্গম অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে প্রান্তিক পর্যায়ের মানুষজন উপকৃত হচ্ছে। 

হিল ফ্লাওয়ার এর সহকারী কর্মসূচী ব্যবস্থাপক জেনিফার অজন্তা তনচংগ্যার সভাপতিত্বে  এসময় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল  এর কম্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, কাপ্তাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির,  রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্বাস উদ্দিন আফতাব, সদস্য জগলুল হুদা, বিলাইছড়ি প্রেসক্লাবের সুজন কান্তি তনচংগ্যা,  ওয়াগ্গা ইউনিয়ন এর মাঠ পর্যায়ের কর্মী ক্রোম্রাচিং মারমা এবং পপি তনচংগ্যা।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্প বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন হিল ফ্লাওয়ার এর ব্যবস্থাপক( অর্থ ও প্রশাসন) সনজিৎ তনচংগ্যা।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ১৩ জুন ২০২৬

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে  জেন্ডার বিষয়ক কর্মশালা ও অবহিতকরণ সভা   অনুষ্ঠিত হয়েছে। 

 বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কম্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে রবিবার ( ৭ জুন) সকাল ১১ টায় কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ সংলগ্ন কর্ণফুলি রেস্টুরেন্টে এই কর্মশালা এবং  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাই, রাঙ্গুনিয়া,  রাজস্থলী এবং বিলাইছড়ি  উপজেলার প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। 

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এতে  প্রধান অতিথির বক্তব্য রাখেন ।  এসময় তিনি বলেন, কম্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এর মাধ্যমে দূর্গম অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে প্রান্তিক পর্যায়ের মানুষজন উপকৃত হচ্ছে। 

হিল ফ্লাওয়ার এর সহকারী কর্মসূচী ব্যবস্থাপক জেনিফার অজন্তা তনচংগ্যার সভাপতিত্বে  এসময় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল  এর কম্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, কাপ্তাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির,  রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্বাস উদ্দিন আফতাব, সদস্য জগলুল হুদা, বিলাইছড়ি প্রেসক্লাবের সুজন কান্তি তনচংগ্যা,  ওয়াগ্গা ইউনিয়ন এর মাঠ পর্যায়ের কর্মী ক্রোম্রাচিং মারমা এবং পপি তনচংগ্যা।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্প বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন হিল ফ্লাওয়ার এর ব্যবস্থাপক( অর্থ ও প্রশাসন) সনজিৎ তনচংগ্যা।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত