মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রাঙ্গামাটিতে কোতোয়ালি থানার বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাসহ কিশোর গ্যাং সদস্য, জুয়ারী ও মাদকসেবীসহ ২১ জন আটক।

রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাসহ মোট ২১ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে কিশোর গ্যাং সদস্য, মাদকসেবী, জুয়ারী এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার সন্ধ্যা থেকে পৌর শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ডেভিল হান্ট, জুয়া, কিশোর গ্যাং ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, “পুলিশ সুপারের নির্দেশনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে বিভিন্ন সূত্রের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শহরের কয়েকটি এলাকায় দলীয় স্লোগান ও দেয়াল লিখনের ঘটনাও ঘটেছে। এসব বিষয় নজরদারিতে রেখে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে কোতোয়ালি থানার বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাসহ কিশোর গ্যাং সদস্য, জুয়ারী ও মাদকসেবীসহ ২১ জন আটক।

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাসহ মোট ২১ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে কিশোর গ্যাং সদস্য, মাদকসেবী, জুয়ারী এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার সন্ধ্যা থেকে পৌর শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ডেভিল হান্ট, জুয়া, কিশোর গ্যাং ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, “পুলিশ সুপারের নির্দেশনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে বিভিন্ন সূত্রের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শহরের কয়েকটি এলাকায় দলীয় স্লোগান ও দেয়াল লিখনের ঘটনাও ঘটেছে। এসব বিষয় নজরদারিতে রেখে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত