রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১৪ (চৌদ্দ) মামলার পলাতক আসামী ও বিশিষ্ট মাদক ব্যবসায়ী কাজী আশরাফুল আজম দিপু (৪০)সহ দাঙ্গাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, প্রতারক এবং মোটরসাইকেল চোরসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এ সাফল্য অর্জন করে।
গ্রেফতারকৃতরা হলেন: কাজী আশরাফুল আজম দিপু (৪০), পিতা- কাজী আউয়াল আজম, মাতা- নুর নাহার বেগম; মোঃ কামরুল হাসান (৪০), পিতা- মোঃ আব্দুল মান্নান, মাতা- কহিনুর আক্তার; মোঃ শরীফ (২১), পিতা- জলিল আহাম্মেদ, মাতা- রেজিয়া বেগম; আরিফুল্লাহ আসিফ (২৪), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, মাতা- খালেদা আক্তার; আরিফ (২৭), পিতা- মোঃ শাহ আলম, মাতা- মোছাঃ মাকসুদা; রয়েল বড়ুয়া (৩২), পিতা- বাবুল বড়ুয়া, মাতা- টকি বড়ুয়া; শামসুল আলম (৪০), পিতা- বদিউল আলম, মাতা- রিজিয়া বেগম; এবং মোঃ ফয়সাল মান্নান আরিফ (২৩), পিতা- মৃত আব্দুল মান্নান, মাতা- ফাতেমা বেগম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়সাল মান্নান আরিফ (২৩)-কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, দাঙ্গা, চুরি, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন