শনিবার, ০৬ জুন ২০২৬
০৬ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

ফটিকছড়িতে বিআরটিসি বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ২, বিক্ষুব্ধ জনতার বাসে অগ্নিসংযোগ।

চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার রাবার বাগান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি বিআরটিসি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী, সম্পর্কে বাবা-ছেলে, নিহত হন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসটিতে অগ্নিসংযোগ করে। এতে বাসটি আগুনে পুড়ে যায়।

নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ০৬ জুন ২০২৬

ফটিকছড়িতে বিআরটিসি বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ২, বিক্ষুব্ধ জনতার বাসে অগ্নিসংযোগ।

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার রাবার বাগান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি বিআরটিসি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী, সম্পর্কে বাবা-ছেলে, নিহত হন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসটিতে অগ্নিসংযোগ করে। এতে বাসটি আগুনে পুড়ে যায়।

নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত