শনিবার, ০৬ জুন ২০২৬
০৬ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রিজার্ভ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ভবনে বাসের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ভবন-সিএনজি; বৃদ্ধসহ দুইজন গুরুতর আহত।

রাঙ্গামাটির রিজার্ভ বাজার নতুন বাস স্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ভবনে ধাক্কা দিলে এক বৃদ্ধ পথচারীসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুটি সিএনজি অটোরিকশা, শ্রমিক ইউনিয়নের ভবনের নিচতলার গোডাউন ও বিভিন্ন দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

বুধবার (৩ জুন) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে রিজার্ভ বাজারের পাহাড়িকা কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-রাঙ্গামাটি রুটে চলাচলকারী ‘জেসা (Jsha) পরিবহন’-এর একটি খালি বাস (ঢাকা মেট্রো ব-১৪-০১৪৮) পাহাড়িকা কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিল। বিকেল পৌনে ৪টার দিকে চালক বাসটি স্টার্ট দিলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণহীন বাসটি সজোরে গিয়ে রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দোতলা ভবনে ধাক্কা মারে।

এ সময় ভবনের সামনে পার্কিংয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। বাসের আঘাতে ইউনিয়ন ভবনের নিচতলার গোডাউন ও কয়েকটি দোকানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দুর্ঘটনায় শাহজাহান (৭০-৭৫) নামে এক বৃদ্ধ ও পথচারী গুরুতর আহত হন। এছাড়া বাসের হেল্পারও মারাত্মক আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে না থাকলেও স্টার্ট দেওয়ার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা স্থাপনায় ধাক্কা দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ চলছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ০৬ জুন ২০২৬

রিজার্ভ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ভবনে বাসের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ভবন-সিএনজি; বৃদ্ধসহ দুইজন গুরুতর আহত।

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

রাঙ্গামাটির রিজার্ভ বাজার নতুন বাস স্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ভবনে ধাক্কা দিলে এক বৃদ্ধ পথচারীসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুটি সিএনজি অটোরিকশা, শ্রমিক ইউনিয়নের ভবনের নিচতলার গোডাউন ও বিভিন্ন দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

বুধবার (৩ জুন) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে রিজার্ভ বাজারের পাহাড়িকা কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-রাঙ্গামাটি রুটে চলাচলকারী ‘জেসা (Jsha) পরিবহন’-এর একটি খালি বাস (ঢাকা মেট্রো ব-১৪-০১৪৮) পাহাড়িকা কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিল। বিকেল পৌনে ৪টার দিকে চালক বাসটি স্টার্ট দিলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণহীন বাসটি সজোরে গিয়ে রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দোতলা ভবনে ধাক্কা মারে।

এ সময় ভবনের সামনে পার্কিংয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। বাসের আঘাতে ইউনিয়ন ভবনের নিচতলার গোডাউন ও কয়েকটি দোকানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দুর্ঘটনায় শাহজাহান (৭০-৭৫) নামে এক বৃদ্ধ ও পথচারী গুরুতর আহত হন। এছাড়া বাসের হেল্পারও মারাত্মক আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে না থাকলেও স্টার্ট দেওয়ার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা স্থাপনায় ধাক্কা দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ চলছে বলে জানা গেছে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত