মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ মামলার পলাতকসহ ৫ আসামি গ্রেফতার।

রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা, মাদক কারবার, দাঙ্গা, ওয়ারেন্টভুক্ত মামলা এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানার আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গীতাশ্রম কলোনি এলাকার মো. কাউছার (৩০)। পুলিশ জানায়, তিনি মাদক কারবারের অভিযোগে ৩ বছরের সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের অধীনে দায়ের হওয়া একাধিক মামলাসহ মোট ১১টি মামলার পলাতক আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

এছাড়া রিজার্ভ বাজার এলাকার আব্দুল সবুর (৩৮), রূপন চন্দ্র দে (৪২), মসজিদ কলোনির মো. বাপ্পি (২৮) এবং হাসপাতাল সড়ক এলাকার মোর্শেদ আলম (২৭)-কেও গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বাপ্পি জিআর পরোয়ানাভুক্ত এবং মোরশেদ আলম সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ মামলার পলাতকসহ ৫ আসামি গ্রেফতার।

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা, মাদক কারবার, দাঙ্গা, ওয়ারেন্টভুক্ত মামলা এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানার আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গীতাশ্রম কলোনি এলাকার মো. কাউছার (৩০)। পুলিশ জানায়, তিনি মাদক কারবারের অভিযোগে ৩ বছরের সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের অধীনে দায়ের হওয়া একাধিক মামলাসহ মোট ১১টি মামলার পলাতক আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

এছাড়া রিজার্ভ বাজার এলাকার আব্দুল সবুর (৩৮), রূপন চন্দ্র দে (৪২), মসজিদ কলোনির মো. বাপ্পি (২৮) এবং হাসপাতাল সড়ক এলাকার মোর্শেদ আলম (২৭)-কেও গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বাপ্পি জিআর পরোয়ানাভুক্ত এবং মোরশেদ আলম সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত