মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

রাঙ্গামাটির কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ ও সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাপ্তাই উপজেলা আমীর হারুনুর রশীদ, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইলিয়াস, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহআলম চৌধুরী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার।

সভায় জানানো হয়, আগামী ১০ আগস্ট কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সারাদেশের জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করবে।

এসময় বক্তারা বলেন, জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধামুক্ত বিশ্ব গঠন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, সুস্বাস্থ্য, লিঙ্গসমতা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণসহ সার্বিক টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মিতিঙ্গাছড়ি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে গড়ে তোলার মাধ্যমে স্থানীয় জনগণ এসব উন্নয়নমূলক সুবিধা পর্যায়ক্রমে ভোগ করতে পারবেন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হেডম্যান, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত