শনিবার, ০৬ জুন ২০২৬
০৬ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

মহালছড়িতে সেনা জোনের অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউপিডিএফ (মূল)-এর ৩ সন্ত্রাসী আটক।

​খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মহালছড়ি সেনা জোনের একটি সফল অভিযানে অস্ত্র ও চাঁদা আদায়ের রশিদসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

​সোমবার (১ জুন) আনুমানিক রাত ২টার দিকে মহালছড়ি সেনা জোনের আওতাধীন পঙ্খীমুড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

​অভিযানস্থলে আটককৃতদের কাছ থেকে,​১টি বিদেশি পিস্তল,​১টি ম্যাগজিন ও ২ রাউন্ড তাজা বুলেট,দেশীয় অস্ত্র,​৩টি মোবাইল ফোন,​চাঁদা আদায়ের রশিদ বই (টোকেন) উদ্ধার করা হয়।

​মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো: আল-জাবির আসিফ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে মহালছড়ি-সিন্দুকছড়ি রোডের পঙ্খীমুড়া নামক স্থানটিকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীরা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক হারে চাঁদা আদায় করে আসছিল। সুনির্দিষ্ট গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা জোন এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

​এদিকে এই আটকের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে তারা এই দলের সন্ত্রাসীদের চাঁদাবাজির কারণে জিম্মি হয়ে ছিলেন। এই অভিযানের ফলে তারা বড় ধরনের হয়রানি ও আতঙ্ক থেকে মুক্তি পেলেন।

​আটককৃত ৩ জন সন্ত্রাসীকেকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়।

​এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মির্জা জহির বলেন,সেনা জোনের হাতে আটক হওয়া তিন ইউপিডিএফ সন্ত্রাসীকে হুমকি  থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ০৬ জুন ২০২৬

মহালছড়িতে সেনা জোনের অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউপিডিএফ (মূল)-এর ৩ সন্ত্রাসী আটক।

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

​খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মহালছড়ি সেনা জোনের একটি সফল অভিযানে অস্ত্র ও চাঁদা আদায়ের রশিদসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

​সোমবার (১ জুন) আনুমানিক রাত ২টার দিকে মহালছড়ি সেনা জোনের আওতাধীন পঙ্খীমুড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

​অভিযানস্থলে আটককৃতদের কাছ থেকে,​১টি বিদেশি পিস্তল,​১টি ম্যাগজিন ও ২ রাউন্ড তাজা বুলেট,দেশীয় অস্ত্র,​৩টি মোবাইল ফোন,​চাঁদা আদায়ের রশিদ বই (টোকেন) উদ্ধার করা হয়।

​মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো: আল-জাবির আসিফ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে মহালছড়ি-সিন্দুকছড়ি রোডের পঙ্খীমুড়া নামক স্থানটিকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীরা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক হারে চাঁদা আদায় করে আসছিল। সুনির্দিষ্ট গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা জোন এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

​এদিকে এই আটকের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে তারা এই দলের সন্ত্রাসীদের চাঁদাবাজির কারণে জিম্মি হয়ে ছিলেন। এই অভিযানের ফলে তারা বড় ধরনের হয়রানি ও আতঙ্ক থেকে মুক্তি পেলেন।

​আটককৃত ৩ জন সন্ত্রাসীকেকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়।

​এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মির্জা জহির বলেন,সেনা জোনের হাতে আটক হওয়া তিন ইউপিডিএফ সন্ত্রাসীকে হুমকি  থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত