শনিবার, ০৬ জুন ২০২৬
০৬ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের কাছে পার্বত্যবাসীর প্রত্যাশা।

চার দশক পর আবারও বাংলাদেশের জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ অসাধারণ সাফল্যের জন্য তাঁকে পার্বত্য চট্টগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তবে এই অর্জনের গুরুত্ব কেবল একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদ লাভের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বার্থান্বেষী মহল জাতিসংঘসহ আন্তর্জাতিক পরিসরে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার ছড়িয়ে আসছে। এসব অপপ্রচারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বাস্তব পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপনের অপচেষ্টা লক্ষ্য করা যায়।

এমন প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান বাংলাদেশের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও বাস্তব চিত্রের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের প্রকৃত অবস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যথাযথভাবে তুলে ধরবেন, এটাই পার্বত্যবাসী তথা সমগ্র দেশবাসীর প্রত্যাশা।

আমরা বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও কূটনৈতিক দক্ষতার মাধ্যমে বাংলাদেশ বিশ্বমঞ্চে আরও মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করবে এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালীভাবে উপস্থাপিত হবে।

এম মহাসিন মিয়া

সাংবাদিক, লেখক ও আঞ্চলিক গবেষক, পার্বত্য চট্টগ্রাম।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ০৬ জুন ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের কাছে পার্বত্যবাসীর প্রত্যাশা।

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

চার দশক পর আবারও বাংলাদেশের জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ অসাধারণ সাফল্যের জন্য তাঁকে পার্বত্য চট্টগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তবে এই অর্জনের গুরুত্ব কেবল একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদ লাভের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বার্থান্বেষী মহল জাতিসংঘসহ আন্তর্জাতিক পরিসরে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার ছড়িয়ে আসছে। এসব অপপ্রচারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বাস্তব পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপনের অপচেষ্টা লক্ষ্য করা যায়।

এমন প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান বাংলাদেশের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও বাস্তব চিত্রের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের প্রকৃত অবস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যথাযথভাবে তুলে ধরবেন, এটাই পার্বত্যবাসী তথা সমগ্র দেশবাসীর প্রত্যাশা।

আমরা বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও কূটনৈতিক দক্ষতার মাধ্যমে বাংলাদেশ বিশ্বমঞ্চে আরও মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করবে এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালীভাবে উপস্থাপিত হবে।

এম মহাসিন মিয়া

সাংবাদিক, লেখক ও আঞ্চলিক গবেষক, পার্বত্য চট্টগ্রাম।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত