শনিবার, ১৩ জুন ২০২৬
১৩ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

কাপ্তাইয়ে লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন।

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় অতিরিক্ত লোডশেডিং বন্ধ  ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় কাপ্তাই নতুন বাজার সড়কে পাশে দাঁড়িয়ে  সর্বস্তরের জনসাধারণের পক্ষে কাপ্তাই ইয়ুথ ক্লাবের ব্যানারে  এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধন আগত লোকজন জানান,যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে ন্যাশনাল গ্রীডে যুক্ত হয়।আর সেই কাপ্তাইয়ের লোকজন বিদ্যুৎ হতে বঞ্চিত। প্রতি রাত ও দিনে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকেনা। প্রতিদিন ২০/৩০বার  বিদ্যুৎ যায় আর আসে। ফলে সাধারণ শিক্ষার্থী,ব্যবসায়ী,সরকারি /বেসরকারি শিল্প কলকারখানা উৎপাদন ক্ষাতে   ব্যাপক ধ্বস নেমে এসেছে। বিদ্যুৎ যন্ত্রণায়  অতিষ্ঠ হয়ে পড়েছে সর্বস্তরের লোকজন। মানববন্ধন থেকে লোকজন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা সঠিক করা না হলে আগামী শুক্রবার বিক্ষোভ মিছিল করার হুঁশিয়ারি দেয়া হয়। 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠতা সালাউদ্দিন জিতু, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম, ইউপি সদস্য ইমান আলী, নতুন বাজার ব্যবসায়ী কামাল উদ্দিন ও বিএসপিআই শিক্ষার্থী মোঃ আবু সাইম।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ১৩ জুন ২০২৬

কাপ্তাইয়ে লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন।

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় অতিরিক্ত লোডশেডিং বন্ধ  ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় কাপ্তাই নতুন বাজার সড়কে পাশে দাঁড়িয়ে  সর্বস্তরের জনসাধারণের পক্ষে কাপ্তাই ইয়ুথ ক্লাবের ব্যানারে  এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধন আগত লোকজন জানান,যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে ন্যাশনাল গ্রীডে যুক্ত হয়।আর সেই কাপ্তাইয়ের লোকজন বিদ্যুৎ হতে বঞ্চিত। প্রতি রাত ও দিনে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকেনা। প্রতিদিন ২০/৩০বার  বিদ্যুৎ যায় আর আসে। ফলে সাধারণ শিক্ষার্থী,ব্যবসায়ী,সরকারি /বেসরকারি শিল্প কলকারখানা উৎপাদন ক্ষাতে   ব্যাপক ধ্বস নেমে এসেছে। বিদ্যুৎ যন্ত্রণায়  অতিষ্ঠ হয়ে পড়েছে সর্বস্তরের লোকজন। মানববন্ধন থেকে লোকজন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা সঠিক করা না হলে আগামী শুক্রবার বিক্ষোভ মিছিল করার হুঁশিয়ারি দেয়া হয়। 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠতা সালাউদ্দিন জিতু, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম, ইউপি সদস্য ইমান আলী, নতুন বাজার ব্যবসায়ী কামাল উদ্দিন ও বিএসপিআই শিক্ষার্থী মোঃ আবু সাইম।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত