মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

১০ আগস্ট প্রধানমন্ত্রীর উদ্বোধন: কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি গ্রাম হচ্ছে এসডিজি ভিলেজ।

আগামী ১০ আগস্ট রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে দেশের আরও দুটি গ্রামের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মিতিঙ্গাছড়ি গ্রামকে আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণা করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। তিনি জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করা হবে। এর মধ্যে রয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী গ্রাম এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম।

জানা গেছে, এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে মিতিঙ্গাছড়ি গ্রামে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এসডিজি ভিলেজ হিসেবে মিতিঙ্গাছড়ি ঘোষণার মাধ্যমে গ্রামটির সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এটি দেশের অন্যান্য গ্রামের জন্য একটি অনুসরণীয় উন্নয়ন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

১০ আগস্ট প্রধানমন্ত্রীর উদ্বোধন: কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি গ্রাম হচ্ছে এসডিজি ভিলেজ।

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

আগামী ১০ আগস্ট রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে দেশের আরও দুটি গ্রামের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মিতিঙ্গাছড়ি গ্রামকে আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণা করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। তিনি জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করা হবে। এর মধ্যে রয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী গ্রাম এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম।

জানা গেছে, এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে মিতিঙ্গাছড়ি গ্রামে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এসডিজি ভিলেজ হিসেবে মিতিঙ্গাছড়ি ঘোষণার মাধ্যমে গ্রামটির সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এটি দেশের অন্যান্য গ্রামের জন্য একটি অনুসরণীয় উন্নয়ন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত