শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

বাঙ্গালহালিয়াতে জাঁকজমকপূর্ণ আয়োজনে আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।।

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল—এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বাঙ্গালহালিয়া ফুটবল প্রেমীদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেন, তারমধ্য গতো ২৫শে অক্টোবর লটারির মাধ্যমে উদ্বোধনী ম্যাচে বাঙ্গালহালিয়া কুদুমছড়া পাড়া বনাম পদুয়া এলাবেন স্টার ফুটবল খেলার খেলোয়ারদের অংশগ্রহণে, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি জিকু কুমার দে এর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজস্থলী উপজেলা শাখার সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম সাকের আহমেদ,বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনর্চাজ মোঃ কামাল উদ্দিন,বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং মারমা,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল হাসেম,রাজস্থলী উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহমেদ রুবেল,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া,সহ প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স,সাচিং মারমা,আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক মোঃ আবদুল জব্বার,আয়োজন কমিটির 

সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ ইসলাম (জুনু) সহ কমিটির আরো অনেকেও উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ১৬টি টিমের সঙ্গে ৮টি ম্যাচে খেলা আনুষ্ঠিত হবে। উদ্বোধনের দিন খেলা পরিচালনা করেন রেফারী মংঞো মারমা,সহ-রেফারী মংছাথোয়াই মারমা ও উবাসিং মারমা আবুল।

নির্ধারিত ৭০ মিনিটের খেলায় কোনো দলই গোলের দেখা না পাওয়ায় টাইব্রেকারের রোমাঞ্চে গড়ায় ম্যাচটি। টানটান উত্তেজনার এই উদ্বোধনী ম্যাচে দুই দলের আক্রমণ-পাল্টাপাক্রান্তি থাকলেও নির্ধারিত সময়ে গোলমুখ খুলতে পারেনি কেউই। শেষ পর্যন্ত স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নেয় বাঙ্গালহালিয়া কুদুমছড়া পাড়া,যার ফলে উল্লাসে ফেটে পড়েন দলটির খেলোয়াড় ও সমর্থকরা।

টুর্নামেন্টকে ঘিরে এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বাঙ্গালহালিয়াতে জাঁকজমকপূর্ণ আয়োজনে আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।।

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত