খাগড়াছড়ির দীঘিনালায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত দীঘিনালার শ্রীশ্রী সনাতন শিব মন্দিরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তা, জেলা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু ধর্মাবলম্বী প্রায় ৫০০ জন অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তিনি বলেন, দীঘিনালা জোন এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উদযাপন কমিটির হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন জোন কমান্ডার।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন