১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে সংঘটিত হত্যাকাণ্ডে নিহত ৩৫ জন বাঙালি কাঠুরিয়ার স্মরণে আজ ‘পাকুয়াখালী গণহত্যা দিবস’ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শোক সভা ও স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রবিউল হোসেন ও এরশাদ হোসেন এবং পিসিএনপি পানছড়ি উপজেলা শাখার সভাপতি খালেক সাহেব।
এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের নেতা নজরুল ইসলাম ও আব্দুস সালাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সভাপতি সুমন আহমেদ, সোহেল রানা এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে অর্ধশতাধিক নেতাকর্মী ও উপস্থিত জনতা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় পাকুয়াখালী হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জানানো হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন