সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

মহালছড়িতে বর্ণমালা আইডিয়াল স্কুল পরিদর্শন করেন জোন কমান্ডার–শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ।

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিম পাড়ায় অবস্থিত বর্ণমালা আইডিয়াল স্কুল পরিদর্শন করেছেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল আসিফ আল জাবির, পিএসসি।

১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের অনন্য প্রতিনিধি, মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে মহালছড়ি জোনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। 

এ উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, মহালছড়ি জোন কমান্ডারের বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও ক্রীড়া সামগ্রী প্রদান আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার বিষয়। 

পাশাপাশি শিক্ষকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করায় আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ ধরনের সহযোগিতা শিক্ষকদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়ক হবে। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মহালছড়িতে বর্ণমালা আইডিয়াল স্কুল পরিদর্শন করেন জোন কমান্ডার–শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ।

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিম পাড়ায় অবস্থিত বর্ণমালা আইডিয়াল স্কুল পরিদর্শন করেছেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল আসিফ আল জাবির, পিএসসি।

১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের অনন্য প্রতিনিধি, মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে মহালছড়ি জোনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। 

এ উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, মহালছড়ি জোন কমান্ডারের বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও ক্রীড়া সামগ্রী প্রদান আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার বিষয়। 

পাশাপাশি শিক্ষকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করায় আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ ধরনের সহযোগিতা শিক্ষকদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়ক হবে। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত