রাঙ্গামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনার খবর জানা যায়।
নিহত হরিমনি ত্রিপুরা রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকার ওমাইপ্রু ত্রিপুরার ছেলে।
পরে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে রাখা হয়। এ ঘটনায় তাঁদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই জানিয়ে জন ত্রিপুরা বলেন, তাঁরা মঙ্গলবার মরদেহের সৎকার করবেন। বিষয়টি ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরাকে জানানো হয়েছে।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এলাকায় নিয়ে আসার পর তাঁকে বিষয়টি জানান। এলাকাটি দুর্গম হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হচ্ছে না। তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানাকে অবহিত করেছেন।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন