সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রাঙ্গামাটিতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

রবিবার (১৮ অক্টোবর) তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন তবলছড়ির শ্রী শ্রী রক্ষাকালী মন্দির এবং রিজার্ভ বাজারের শ্রী শ্রী গীতাশ্রম মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিআইজি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কথা জানান।

পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং উদ্ভূত সমস্যা সমাধানে পুলিশের গৃহীত বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম; রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ।

সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও আইনশৃঙ্খলা বজায় রেখে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে রাঙ্গামাটি জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

রবিবার (১৮ অক্টোবর) তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন তবলছড়ির শ্রী শ্রী রক্ষাকালী মন্দির এবং রিজার্ভ বাজারের শ্রী শ্রী গীতাশ্রম মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিআইজি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কথা জানান।

পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং উদ্ভূত সমস্যা সমাধানে পুলিশের গৃহীত বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম; রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ।

সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও আইনশৃঙ্খলা বজায় রেখে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে রাঙ্গামাটি জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়েছে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত