মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রাজস্থলীতে মারমা তরুণী অপহরণের অভিযোগে চট্টগ্রামে ট্রাইব্যুনালে মামলা।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের এক মারমা তরুণীকে অপহরণের অভিযোগে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩ এ মামলা দায়েরের জন্য অভিযোগ দাখিল করেছেন ভিকটিমের পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম খ্যানুউ মারমা (১৫) কুন্ডেশ্বরী বালিকা বিদ্যা মন্দিরের দশম শ্রেণির ছাত্রী। রোজা ও ঈদুল ফিতরের ছুটিতে গত ১৯ ফেব্রুয়ারি সে নিজ বাড়ি বাঙ্গালহালিয়ায় বেড়াতে আসে। এ সময় স্থানীয় আরচ তালুকদার, পিতা মৃত আব্দুল ফয়েজ আহমেদ তালুকদার এবং তার সহযোগী মো. আলাউদ্দিন, পিতা আলী আহমদ, বিভিন্নভাবে ওই তরুণীকে উত্যক্ত ও প্রলোভন দেখাতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভিকটিমের মা নুম্রসিং মারমা (৩৬) স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, তিনি ও তার স্বামী কেপ্রু মারমা অভিযুক্তদের সতর্ক করলেও তারা ক্ষমতার প্রভাব দেখিয়ে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে রাউজান থানাধীন পাহাড়তলী চৌমুহনী বাজারের লুলু সেন্টার শপিংমলে মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান ভিকটিমের বাবা। এ সময় দোকানের বাইরে অপেক্ষমাণ খ্যানুউ মারমাকে সুযোগ বুঝে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৫৫, তারিখ ২১-০৪-২০২৬) করা হয়।

পরিবারের দাবি, এর আগেও গত ৫ মার্চ প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার পথে আরচ তালুকদার পথরোধ করে ভিকটিমকে কু-প্রস্তাব দেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, দ্বিতীয় অভিযুক্ত আলাউদ্দিন মোবাইল ফোনে ভিকটিমের বাবাকে জানায় যে, আরচ তালুকদার জোরপূর্বক খ্যানুউ মারমাকে খাগড়াছড়িতে নিয়ে যাচ্ছে এবং আইনগত পদক্ষেপ নিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। এমনকি বিকাশে ৫ হাজার টাকা পাঠালে মেয়ের অবস্থান জানানো হবে বলেও প্রলোভন দেখানো হয় বলে অভিযোগ পরিবারের।

এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে একটি ভিডিও প্রচার করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত আরচ তালুকদারের বয়স প্রায় ৫০ বছর এবং অতীতে তার একাধিক বিয়ে ও বিবাহ বিচ্ছেদের ঘটনাও রয়েছে।

ভিকটিমের পরিবার প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়ে দ্রুত অপহৃত নাবালিকা মেয়েকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

এ বিষয়ে পিবিআই চট্টগ্রাম অফিসের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, “মারমা তরুণীর পরিবার আদালতে মামলা করেছেন। মামলা অনুযায়ী আসামি ও ভিকটিমকে উদ্ধারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।”

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাজস্থলীতে মারমা তরুণী অপহরণের অভিযোগে চট্টগ্রামে ট্রাইব্যুনালে মামলা।

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত