শনিবার, ০৬ জুন ২০২৬
০৬ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

খাগড়াছড়িতে জেলা পুলিশের ঈদুল আযহা উপলক্ষে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত।

ত্যাগের মহিমা, সম্প্রীতির বন্ধন এবং আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রীতিভোজে ঈদের আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়ে ওঠে।

অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার সুখ-শান্তি কামনা করা হয়। পাশাপাশি সমাজে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানানো হয়।

শেষে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ০৬ জুন ২০২৬

খাগড়াছড়িতে জেলা পুলিশের ঈদুল আযহা উপলক্ষে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

ত্যাগের মহিমা, সম্প্রীতির বন্ধন এবং আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রীতিভোজে ঈদের আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়ে ওঠে।

অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার সুখ-শান্তি কামনা করা হয়। পাশাপাশি সমাজে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানানো হয়।

শেষে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত