খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর ২১ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
২ জুন (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় মহালছড়ি উপজেলার 'স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজে' আয়োজিত এক বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত আংশিক কমিটিতে,মো: বেলাল হোসেন সভাপতি,মো: মাহবুব আলমকে সিনিয়র সহ-সভাপতি এবং মো: ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক ও মো: শামিম হোসেনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা আহ্বায়ক, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ। এছাড়াও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো: শাহাদাৎ হোসেন ও মো: রবিউল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন, পার্বত্য যুব পরিষদ খাগড়াছড়ি জেলার সভাপতি মো: জালাল হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার সভাপতি মো: মুজাহিদুল ইসলাম, মহালছড়ি উপজেলার আহ্বায়ক মো: সাইদুর রহমান এবং সদস্য সচিব মো: সাকাওয়াত হোসেন।
অনুষ্ঠানে নাগরিক পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায়, পিসিএনপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাসহ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন