অত্যন্ত আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে রামগড় স্টুডেন্টস' ফোরামের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী এবং এইচএসসি (HSC) পরীক্ষায় জিপিএ-৫ (GPA-5) অর্জনকারী মেধাবীদের সম্মানে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল রবিবার সকালে উপজেলা সম্মেল কক্ষে রামগড় স্টুডেন্টস' ফোরামের সভাপতি তাহরিমা আফরিন তিশার সভাপতিত্বে সংবর্ধনা অনু্ষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষিবিদ ড. আব্দুল মোমেন, এ্যাডভোকেট মো: আরিফ উদ্দিন,
ডা. নাসিম রেজা চৌধুরী (জনি), ডা. মোহাম্মদ সানাউল্লাহ (সরকার), এডভোকেট আবু তাহের (রনি), মোহাম্মদ রায়হান, মোশারফ মামুন, এ্যাডভোকেট আরিফুল ইসলাম, ইয়াছির আরাফাত (অনিক)।
মেধাবীদের এই মহৎ অর্জন শুধু তাদের পরিবারের নয়, পুরো সমাজের গর্ব। তাদের এই সাফল্য আগামী প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে এবং সমাজকে আলোর পথে এগিয়ে নিতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।"
উপস্থিত বক্তারা কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় শিক্ষার্থীরা নিজেদের সাফল্যের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা প্রকাশ করেন। এছাড়াও রামগড় স্টুডেন্টস' ফোরামের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও বেশি অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে।
দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া এবং শিক্ষাক্ষেত্রে অনন্য সাধারণ সাফল্য অর্জনকারী সকল কৃতি শিক্ষার্থীর প্রতি রামগড় স্টুডেন্টস' ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন