শনিবার, ০৬ জুন ২০২৬
০৬ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

পানছড়িতে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ।

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ পরিত্যক্ত অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৩১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ বিজিবির তিনটি পৃথক টহল দল। অভিযানের সময় ওই এলাকায় অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করা হয়।

অভিযানে মোট ৭৯৪ পিস পরিত্যক্ত সেগুন কাঠ জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কাঠ ফেলে পালিয়ে যায়।

অভিযান পরিচালনাকারী টহল দলের অধিনায়ক জানান, সীমান্তবর্তী এলাকায় বনজ সম্পদ পাচার এবং অবৈধ কাঠ ব্যবসা প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, বনজ সম্পদ পাচার এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ০৬ জুন ২০২৬

পানছড়িতে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ।

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ পরিত্যক্ত অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৩১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ বিজিবির তিনটি পৃথক টহল দল। অভিযানের সময় ওই এলাকায় অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করা হয়।

অভিযানে মোট ৭৯৪ পিস পরিত্যক্ত সেগুন কাঠ জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কাঠ ফেলে পালিয়ে যায়।

অভিযান পরিচালনাকারী টহল দলের অধিনায়ক জানান, সীমান্তবর্তী এলাকায় বনজ সম্পদ পাচার এবং অবৈধ কাঠ ব্যবসা প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, বনজ সম্পদ পাচার এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত