পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটি এবং সামনে আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়ের শহর রাঙামাটি। জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি শহরের আসামবস্তি এলাকায় অবস্থিত ‘ব্রাজিল ব্রিজ’ ও পার্শ্ববর্তী ‘আর্জেন্টিনা ব্রিজ’ এখন দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
শুক্রবার (২৯ মে) ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে রাঙামাটি। সাজেক ভ্যালি, কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্কসহ জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। এরই মধ্যে ফুটবলপ্রেমীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আসামবস্তি এলাকার দুটি সেতু।
স্থানীয়দের ভাষ্যমতে, হলুদ-সবুজ রঙে সজ্জিত হওয়ায় একটি সেতু ‘ব্রাজিল ব্রিজ’ নামে পরিচিতি পেয়েছে। অন্যদিকে আকাশি-সাদা রঙে রাঙানো অপর সেতুটি ‘আর্জেন্টিনা ব্রিজ’ নামে পরিচিত। আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে এই দুই সেতুর রঙ ও নামকরণ পর্যটক এবং স্থানীয়দের মধ্যে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সেতু দুটিতে পর্যটক ও স্থানীয় ফুটবলপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই প্রিয় দলের রঙে সাজানো সেতুর সামনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। একদিকে ব্রাজিল সমর্থক, অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের প্রাণবন্ত আলোচনা, খুনসুটি ও তর্ক-বিতর্কে মুখর হয়ে উঠছে পুরো এলাকা।
পর্যটকদের মতে, পাহাড়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ফুটবলকে ঘিরে তৈরি হওয়া এই অনন্য পরিবেশ তাদের ভ্রমণকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলেছে।
এদিকে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের ব্যাপক উপস্থিতি রাঙ্গামাটির পর্যটন খাত ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন