পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে ঘিরে পর্যটন শহর হিসেবে খ্যাত রাঙামাটির কাপ্তাইয়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) ও শনিবার (৩০ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ছিল বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড়। কাপ্তাই লেক ও কর্ণফুলী নদীতে নৌভ্রমণ, শিশু পার্কে শিশুদের আনন্দ-উল্লাস এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মেতে উঠেছেন শত শত পর্যটক।
শনিবার বিকেলে কাপ্তাইয়ের ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁ এলাকায় গিয়ে দেখা যায়, কর্ণফুলী নদীর তীরঘেঁষা এই পর্যটনকেন্দ্রে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অসংখ্য দর্শনার্থী। দৃষ্টিনন্দন স্থাপনা, মনোরম পরিবেশ ও শিশুদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা পর্যটকদের আকৃষ্ট করছে।
ঢাকার ধানমন্ডি থেকে আসা পর্যটক আমির হাসান, নুসরাত জাহান ইমা ও ইকফা নিশিতা এবং চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকার ফাহিম ও আরাফাত ইসলাম জানান, কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে। প্রথমবার এখানে এসে তারা দারুণ অভিজ্ঞতা অর্জন করেছেন।
অন্যদিকে শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসেও ছিল পর্যটকদের ব্যাপক উপস্থিতি। নোয়াখালীর বসুরহাট থেকে বন্ধুদের নিয়ে ঘুরতে আসা নুরুল আলম ও মিজানুর রহমান বলেন, কাপ্তাইয়ের সৌন্দর্য সত্যিই অনন্য। কর্ণফুলী নদীর ওপর একটি ক্যাবল কার স্থাপন করা হলে পর্যটন আরও সমৃদ্ধ হবে বলে তারা মত দেন।
শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসের ম্যানেজার জাকির হোসেন জানান, ঈদের টানা ছুটিতে তাদের সব কটেজ আগেই বুকিং হয়ে গেছে এবং প্রত্যাশার চেয়েও বেশি পর্যটক এসেছেন।
কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসের পরিচালক মো. সোহেল বলেন, ঈদ উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক পর্যটক তাদের রেস্টুরেন্টে এসেছেন। উন্নতমানের খাবার ও মনোরম পরিবেশের কারণে দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে।
কর্ণফুলী নদীর বোটচালক মনা জানান, এবারের ঈদে কাপ্তাইয়ে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেকেই পরিবার নিয়ে নৌভ্রমণ উপভোগ করছেন।
এছাড়া নৌবাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, সেনাবাহিনী পরিচালিত জীবতলী লেকশোর, লেকভিউ, রিভারভিউ, রাইংখ্যং আইল্যান্ড, শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পট, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট ও বনশ্রী পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন বিনোদন স্পটেও ছিল পর্যটকদের সরব উপস্থিতি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, ঈদের ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন