রাঙ্গামাটি শহরের শিমুলতলী এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে হাওয়া আক্তার (২৮) নামে ওই নারী আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শিমুলতলী হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম পান্নান্না মাঝি এবং মায়ের নাম তাহমিনা বেগম।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে চট্টগ্রামের রাউজান উপজেলার হাসেম (৪০) নামে এক ব্যক্তির সঙ্গে হাওয়া আক্তারের বিয়ে হয়। হাসেম প্রবাসে কর্মরত থাকলেও প্রায় দেড় মাস আগে দেশে ফিরে আসেন। স্বামীর আরও একটি স্ত্রী রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে দুপুর আড়াইটার দিকে স্বামী বাসা থেকে চলে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন হাওয়া আক্তার। একপর্যায়ে তিনি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার ছোট বোন পুলি আক্তার বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বাধা দেন এবং পরিবারের সদস্যদের খবর দেন।
পরে স্থানীয়দের সহায়তায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে চিকিৎসকদের মতে, সময়মতো উদ্ধার করা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন