প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের জনবান্ধব বাজেট, মালয়েশিয়া ও চীন সফরের সফল কূটনীতি এবং কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক অনুমোদিত রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, কলেজ ও ইউনিট ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিকেলে শহরের নিউ মার্কেট এলাকা থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি মোঃ অলি আহাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি। এতে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সাধারণ মানুষের কল্যাণ, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাসের লক্ষ্যকে গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় হয়েছে বলেও তারা মন্তব্য করেন।
জেলা ছাত্রদলের সভাপতি মোঃ অলি আহাদ বলেন,
"জনগণের নেতা তারেক রহমানের নির্দেশনায় প্রণীত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রণীত এই বাজেট দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের জনকল্যাণমূলক নীতিনির্ধারণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একই সঙ্গে পাহাড়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে একটি কর্মীবান্ধব ও শক্তিশালী কমিটি উপহার দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্ব এবং আমাদের অভিভাবক তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সংগঠনকে আরও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আজকের শান্তিপূর্ণ ও সফল মিছিলই আমাদের সাংগঠনিক শক্তির প্রতিফলন।"
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন,
"তারেক রহমান ঘোষিত এই জনবান্ধব বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং অর্থনৈতিক বৈষম্য কমানোর সুস্পষ্ট লক্ষ্য নিয়ে প্রণীত হয়েছে। এটি জনগণের প্রত্যাশার বাস্তব প্রতিফলন।
এছাড়া মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে যে কূটনৈতিক সাফল্য অর্জন করেছেন, তা বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করেছে। আমরা নবগঠিত জেলা কমিটির নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি তারা ছাত্রদলের ঐতিহ্য, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা সমুন্নত রেখে রাঙ্গামাটিতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবে।"
সমাবেশে বক্তারা আরও বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রাঙ্গামাটি জেলা ছাত্রদল সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত হবে এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা পালন করবে।
কর্মসূচির শেষ পর্যায়ে ছাত্রদল নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও ছাত্রসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারা সবসময় রাজপথে সক্রিয় থাকবেন। একই সঙ্গে নতুন কমিটির নেতৃত্বে রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন