মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও গণউপদ্রবকারীসহ ৮ জন গ্রেফতার।

রাঙ্গামাটিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি, মাদকসেবী ও গণউপদ্রবকারীসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানার আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. জুলহাস মিয়া (৩৩), মো. আলী আকবর (৩৫), আনোয়ার হোসেন (৪২), মো. নাসির (৩৩), মো. শফিউল আলম (৪৮), মো. জাফর মিয়া (৫৫), কামরুন নাহার (১৯) এবং আয়না বিবি (১৯)।

পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী ও গণউপদ্রবকারী রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত কার্যক্রম শেষে তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও গণউপদ্রবকারীসহ ৮ জন গ্রেফতার।

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

রাঙ্গামাটিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি, মাদকসেবী ও গণউপদ্রবকারীসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানার আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. জুলহাস মিয়া (৩৩), মো. আলী আকবর (৩৫), আনোয়ার হোসেন (৪২), মো. নাসির (৩৩), মো. শফিউল আলম (৪৮), মো. জাফর মিয়া (৫৫), কামরুন নাহার (১৯) এবং আয়না বিবি (১৯)।

পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী ও গণউপদ্রবকারী রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত কার্যক্রম শেষে তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত