রাঙ্গামাটিতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে কোতয়ালী থানা পুলিশ। অভিযানে ১১ জন মাদক কারবারি ও একজন মাদকসেবীসহ মোট ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
বুধবার (২৬ আগস্ট) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— লাভলী চাকমা (৩৫), খোকন (২৮), সুরুঞ্জন চাকমা (৪৫), মোশন চাকমা (২৫), ধন বিকাশ চাকমা (২১), শতক চাকমা (২০), মো. জসিম উদ্দিন (৩২), রাশেদ মিয়া (৪০), টিস্যু চৌধুরী (৩২), মো. জসীম (৩৫) ও মো. বাপ্পি ইসলাম (৩২)।
অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে মোট ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, মাদক সেবনের অপরাধে মো. উজ্জল (৪৫) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেফতারকৃত ১২ জন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, রাঙ্গামাটিতে মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন