রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে পাঁচজন মাদক কারবারি ও দুইজন মাদকসেবীসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—সেতু চাকমা (৪০), মো. আরমান (২৩), তরপন চাকমা (৫০), আরাফাত ইসলাম তারেক (২৯), সাইফুল ইসলাম (৩১), মো. কামাল উদ্দিন (৪১) ও মো. নুর মিয়া (৪৪)।
পুলিশ জানায়, অভিযানে সেতু চাকমা, মো. আরমান ও তরপন চাকমার হেফাজত থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরাফাত ইসলাম তারেক ও সাইফুল ইসলামকে মাদক কারবারি হিসেবে এবং মো. কামাল উদ্দিন ও মো. নুর মিয়াকে মাদকসেবী হিসেবে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন