শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাত, চোর, মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১২ জন গ্রেপ্তার।

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি ও চুরির ঘটনায় জড়িত, মাদক কারবারি, মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, অভিযানে কর্মচারী কলোনির মো. ফজল করিম (৩৬)-কে ডাকাতি সংগঠনের অপরাধে গ্রেপ্তার করা হয়। এছাড়া ব্রাহ্মণটিলা এলাকার মিরাজুল ইসলাম রনি (২৬)-কে চুরি ও বসতঘরে আগুন লাগানোর অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে বাবু চাকমা (৪৫), অমর বিকাশ চাকমা (৩৫), মো. নুরুল আলম (৩৯), নান্টু কুমার রুদ্র (৪০), মিজান উদ্দিন চৌধুরী (৩৬), পাঞ্জু মল্লিক (৫৪), প্রিয় জীবন চাকমা (১৯) ও পুলক দেব (৪৫)-কে মাদক সেবন এবং মাদক ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

এছাড়া সিলেটি পাড়া এলাকার মিরাজ মিয়া (৪৭)-কে সিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ২ নম্বর আসামি মিরাজুল ইসলাম রনিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাত, চোর, মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১২ জন গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি ও চুরির ঘটনায় জড়িত, মাদক কারবারি, মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, অভিযানে কর্মচারী কলোনির মো. ফজল করিম (৩৬)-কে ডাকাতি সংগঠনের অপরাধে গ্রেপ্তার করা হয়। এছাড়া ব্রাহ্মণটিলা এলাকার মিরাজুল ইসলাম রনি (২৬)-কে চুরি ও বসতঘরে আগুন লাগানোর অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে বাবু চাকমা (৪৫), অমর বিকাশ চাকমা (৩৫), মো. নুরুল আলম (৩৯), নান্টু কুমার রুদ্র (৪০), মিজান উদ্দিন চৌধুরী (৩৬), পাঞ্জু মল্লিক (৫৪), প্রিয় জীবন চাকমা (১৯) ও পুলক দেব (৪৫)-কে মাদক সেবন এবং মাদক ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

এছাড়া সিলেটি পাড়া এলাকার মিরাজ মিয়া (৪৭)-কে সিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ২ নম্বর আসামি মিরাজুল ইসলাম রনিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত