শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

বেকার যুব সমাজকে আত্নকর্মসংস্থানের লক্ষে বান্দরবানে সেনা জোনের উদ্যোগে মাসব্যাপী ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ শুরু।

বান্দরবানে বেকার যুবসমাজকে কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করে আত্মনির্ভরশীল করে তুলতে শুরু হয়েছে এক মাসের এসি ও ফ্রিজ মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণ। বান্দরবান সেনাজোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬ এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​গত ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলা, বান্দরবানের পরিচালনায় আয়োজিত এই কোর্সে অংশগ্রহণকারীদের এসি ও ফ্রিজের মেরামত, ও সার্ভিসিংয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

​প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি এবং বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি সাবজোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি। বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, বর্তমান সময়ে কারিগরি প্রশিক্ষণের ব্যাপক চাহিদা রয়েছে এবং স্বাবলম্বী হতে এর কোনো বিকল্প নেই। তিনি যুবসমাজকে এ ধরনের কার্যক্রমে অংশ নিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

​সেনাজোনের এই উদ্যোগ জেলার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। জেলার আগ্রহী যুবক-যুবতীদের ভবিষ্যতে এ ধরনের কারিগরি প্রশিক্ষণে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বেকার যুব সমাজকে আত্নকর্মসংস্থানের লক্ষে বান্দরবানে সেনা জোনের উদ্যোগে মাসব্যাপী ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ শুরু।

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবানে বেকার যুবসমাজকে কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করে আত্মনির্ভরশীল করে তুলতে শুরু হয়েছে এক মাসের এসি ও ফ্রিজ মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণ। বান্দরবান সেনাজোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬ এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​গত ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলা, বান্দরবানের পরিচালনায় আয়োজিত এই কোর্সে অংশগ্রহণকারীদের এসি ও ফ্রিজের মেরামত, ও সার্ভিসিংয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

​প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি এবং বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি সাবজোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি। বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, বর্তমান সময়ে কারিগরি প্রশিক্ষণের ব্যাপক চাহিদা রয়েছে এবং স্বাবলম্বী হতে এর কোনো বিকল্প নেই। তিনি যুবসমাজকে এ ধরনের কার্যক্রমে অংশ নিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

​সেনাজোনের এই উদ্যোগ জেলার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। জেলার আগ্রহী যুবক-যুবতীদের ভবিষ্যতে এ ধরনের কারিগরি প্রশিক্ষণে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত