মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

থানচি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, দুই মিয়ানমার নারীসহ আটক ৩।

বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করেছে বিজিবি। পরে তাদেরকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ- মায়ানমার সীমান্তবর্তী ৩০ কিলোমিটার এলাকায় বংকুপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা মাতুন যং ম্রো (২০), মা তুন ইয়াং ম্রো (২১) এবং তাদের সহযোগী থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬)।

বিজিবি ও পুলিশ জানান,মায়ানমারের আরকান আর্মিতে যোগ দেযার জন্য তাদেরকে প্রেসার ক্রিয়েট করেছিল।কিন্তু তারা মাসখানেক আগেই পালিয়ে এসে অবৈধভাবে বাংলাদেশের অনুপ্রবেশ করে। পরে বিজিবি খবর পেয়ে বংকু পাড়া থেকে তাদেরকে আটক করে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও এ-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

থানচি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, দুই মিয়ানমার নারীসহ আটক ৩।

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করেছে বিজিবি। পরে তাদেরকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ- মায়ানমার সীমান্তবর্তী ৩০ কিলোমিটার এলাকায় বংকুপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা মাতুন যং ম্রো (২০), মা তুন ইয়াং ম্রো (২১) এবং তাদের সহযোগী থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬)।

বিজিবি ও পুলিশ জানান,মায়ানমারের আরকান আর্মিতে যোগ দেযার জন্য তাদেরকে প্রেসার ক্রিয়েট করেছিল।কিন্তু তারা মাসখানেক আগেই পালিয়ে এসে অবৈধভাবে বাংলাদেশের অনুপ্রবেশ করে। পরে বিজিবি খবর পেয়ে বংকু পাড়া থেকে তাদেরকে আটক করে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও এ-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত