সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

খাগড়াছড়ি থেকে ৯ হাজার ইয়াবা নিয়ে এসে ঢাকায় ধরা ২ চাকমা উপজাতি যুবক।

ঢাকার যাত্রাবাড়ীতে বাসে অভিযান চালিয়ে দুই চাকমা উপজাতি যুবককে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি।

শুক্রবার ভোরে মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজার সামনে অভিযান চালানোর কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তার দুজন হলেন- চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)।

ডিএনসি বলছে, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি বাসে ইয়াবার বড় চালান আসার খবর ছিল তাদের কাছে। সেই খবরে অভিযানে যান অধিদপ্তরের কর্মকর্তারা।

“টোল প্লাজায় শান্তি পরিবহন নামের বাসটি থামিয়ে দুই চাকমা উপজাতি যাত্রীর শরীর তল্লাশি করে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

ওই দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ি থেকে ৯ হাজার ইয়াবা নিয়ে এসে ঢাকায় ধরা ২ চাকমা উপজাতি যুবক।

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার যাত্রাবাড়ীতে বাসে অভিযান চালিয়ে দুই চাকমা উপজাতি যুবককে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি।

শুক্রবার ভোরে মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজার সামনে অভিযান চালানোর কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তার দুজন হলেন- চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)।

ডিএনসি বলছে, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি বাসে ইয়াবার বড় চালান আসার খবর ছিল তাদের কাছে। সেই খবরে অভিযানে যান অধিদপ্তরের কর্মকর্তারা।

“টোল প্লাজায় শান্তি পরিবহন নামের বাসটি থামিয়ে দুই চাকমা উপজাতি যাত্রীর শরীর তল্লাশি করে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

ওই দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত