খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে দুর্গম নাক্রাইপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে আনুমানিক ২০০ জন পাহাড়ি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
সিন্দুকছড়ি জোন সদরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম সোহান আল মাহমুদ (আরএমও) এর নেতৃত্বে পরিচালিত ক্যাম্পেইনে জ্বর, সর্দি-কাশি, শ্বাসতন্ত্রের সংক্রমণ, বাতব্যথা, অ্যালার্জি ও চর্মরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।
কার্যক্রমটি পরিদর্শন করেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল। এ সময় তিনি স্থানীয়দের শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে বসবাসের আহ্বান জানান। স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক দাবিও তুলে ধরেন।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন