সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবার আলো ছড়াচ্ছে সেনাবাহিনী, বিশেষজ্ঞ চিকিৎসায় স্বস্তি স্থানীয়দের।

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।

ক্যাম্পে সেনাবাহিনীর মেডিকেল অফিসারের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আগত চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা ও চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেন। এতে বড়পাড়াসহ আশপাশের এলাকার চাকমা, মারমা ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষ উপকৃত হন।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী।

দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবার আলো ছড়াচ্ছে সেনাবাহিনী, বিশেষজ্ঞ চিকিৎসায় স্বস্তি স্থানীয়দের।

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।

ক্যাম্পে সেনাবাহিনীর মেডিকেল অফিসারের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আগত চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা ও চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেন। এতে বড়পাড়াসহ আশপাশের এলাকার চাকমা, মারমা ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষ উপকৃত হন।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী।

দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত