অদ্য ২৪ অক্টোবর ২০২৬ তারিখে পার্বত্য চট্টগ্রামের লক্ষ্মীছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ইউপিডিএফ (মূল) ও সংগঠনটির সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্যদের সড়কে গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা স্থাপনের ফলে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়।
পরিস্থিতি স্বাভাবিক করতে লক্ষ্মীছড়ি জোন সদর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল, ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণে উদ্যোগ নেয়। যৌথ দলের কার্যক্রমের ফলে সংশ্লিষ্ট সড়কগুলো থেকে সব ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়া হয়।
বর্তমানে সংশ্লিষ্ট সড়কগুলো প্রতিবন্ধকমুক্ত রয়েছে এবং যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং এলাকার স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন