মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

সীমান্ত সড়ক বদলে দেবে পাহাড়ের জনজীবন: অগ্রগতি পরিদর্শনে মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বান্দরবান পার্বত্য জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চলমান গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প—বগালেক-ট্রাইনেশন পয়েন্ট লিংক রোড এবং ট্রাইনেশন পয়েন্ট-বংকুপাড়া সীমান্ত সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম,এমপি-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

গতকাল সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত এ পরিদর্শনকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

দুর্গম পার্বত্য অঞ্চলে চলমান এই সড়ক নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তারা।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বান্দরবানের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য কিছু সমস্যার সমাধান দেওয়া হয় এবং বাকি বিষয়গুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির আশ্বাস প্রদান করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, এ সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে, যা স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন জোরদার করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের প্রকল্প বাস্তবায়ন ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে এবং তা আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সীমান্ত সড়ক বদলে দেবে পাহাড়ের জনজীবন: অগ্রগতি পরিদর্শনে মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

বান্দরবান পার্বত্য জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চলমান গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প—বগালেক-ট্রাইনেশন পয়েন্ট লিংক রোড এবং ট্রাইনেশন পয়েন্ট-বংকুপাড়া সীমান্ত সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম,এমপি-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

গতকাল সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত এ পরিদর্শনকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

দুর্গম পার্বত্য অঞ্চলে চলমান এই সড়ক নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তারা।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বান্দরবানের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য কিছু সমস্যার সমাধান দেওয়া হয় এবং বাকি বিষয়গুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির আশ্বাস প্রদান করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, এ সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে, যা স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন জোরদার করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের প্রকল্প বাস্তবায়ন ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে এবং তা আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত