শনিবার, ১৩ জুন ২০২৬
১৩ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রাঙ্গামাটিতে ৭ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তামিম, যোগ দিলেন আর্জেন্টিনায়।

রাঙ্গামাটিতে কাঠালতলী এলাকায় ফুটবল সমর্থক পরিবর্তনকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ জুন) বিকাল ৪টায় কাঠালতলী এলাকায় মোঃ তামিম নামের এক তরুণ ব্রাজিল সমর্থক নিজেকে আর্জেন্টিনা সমর্থক হিসেবে ঘোষণা দেন। তিনি জানান, দীর্ঘদিন ব্রাজিলের অন্ধ ভক্ত থাকার পরও দলটি দীর্ঘ প্রায় দুই যুগে নতুন কোনো বিশ্বকাপ শিরোপা না জেতায় তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে ব্রাজিল সমর্থন থেকে সরে এসে ৭ লিটার খাঁটি গরুর দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন।

তামিম বলেন, “আমি নিজ ইচ্ছায় ব্রাজিল সমর্থক থেকে পদত্যাগ করে আর্জেন্টিনার দলে যোগ দিয়েছি।”

এদিকে উপস্থিত আর্জেন্টিনা সমর্থক মো. ওমর মোরশেদ জানান, ব্রাজিল সমর্থকদের আর্জেন্টিনা দলে যুক্ত করতে তারা বিভিন্ন সামাজিক উদ্যোগ নেবেন। তিনি দাবি করেন, সমর্থকদের আকৃষ্ট করতে ব্রাজিল সমর্থক যেটাকে পাবে তাকে ধরে সেভেন আপ খাওয়াইয়ে আর্জেন্টিনার দলে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে ব্রাজিল সমর্থক আলভি হাসান নাইম এই ঘটনাকে “পরিকল্পিত ষড়যন্ত্র” বলে দাবি করেন। তিনি অভিযোগ করে বলেন, ছোট বাচ্চা ও নতুন সমর্থকদের আর্জেন্টিনা জার্সি গিফট দেবে বলে ও বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়ে ব্রাজিল সমর্থন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি আরও দাবি করেন, তাকে জোরপূর্বক আর্জেন্টিনা সমর্থক বানানোর চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, “আমাকে দৌড়াদৌড়ি করে ধরে এনে দুধ দিয়ে জোরপূর্বক আর্জেন্টিনা সমর্থক বানানোর চেষ্টা করা হয়েছে।” আমি আর্জেন্টিনা দলকে বয়কট করছি এবং এ ধরনের পরিকল্পিত ষড়যন্ত্র করায় তীব্র নিন্দা জানাচ্ছি। 

অন্যদিকে উপস্থিত আব্দুল মান্নান, মো. সুমন, গিয়াস উদ্দিন রানা, ইমরান হোসেন অপু, হাসিবুর রহমান, মামুনুর রাশিদ, মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ শাকিল, সৌরভ বড়ুয়া, মো. তামজিদ, মাশফিসহ অনেক আর্জেন্টিনা সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো ভিত্তিহীন এবং এটি শুধুমাত্র ফুটবল সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়া।

স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। তবে এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ১৩ জুন ২০২৬

রাঙ্গামাটিতে ৭ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তামিম, যোগ দিলেন আর্জেন্টিনায়।

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত