শনিবার, ১৩ জুন ২০২৬
১৩ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

পার্বত্য চট্টগ্রাম নিয়ে সাংবাদিক মাসুদা ভাট্টির বিতর্কিত মন্তব্যে সর্বস্তরের জনগণের ক্ষোভ প্রকাশ।

সম্প্রতি সাংবাদিক মাসুদা ভাট্টির একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে তিনি বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি জনগোষ্ঠী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন মন্তব্য করেন, যা সর্বস্থরের জনগণের কাছে পরিকল্পিত, আপত্তিকর ও বিভাজনমূলক হিসেবে প্রতীয়মান হয়েছে।

ভিডিও বক্তব্যে তিনি পার্বত্য চট্টগ্রামকে গাজা ও বেলুচিস্তানের সঙ্গে তুলনা করেন। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যার জন্য বাঙালি বসতি স্থাপনকারী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করার চেষ্টা করেছেন। এছাড়া পার্বত্য অঞ্চলের বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বাঙালি জনগোষ্ঠী সম্পর্কে এমন কিছু নেতিবাচক ও বিতর্কিত মন্তব্য করেন, যা সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

তার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই মনে করেন, পার্বত্য চট্টগ্রামের জটিল বাস্তবতা, দীর্ঘদিনের সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাসকে উপেক্ষা করে এ ধরনের মন্তব্য জাতীয় ঐক্য ও সংহতির জন্য ক্ষতিকর। সচেতন নাগরিকদের মতে, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সাধারণ বাঙালিদের একটি জনগোষ্ঠী হিসেবে নেতিবাচকভাবে উপস্থাপন করা অনভিপ্রেত এবং দায়িত্বশীল সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এদিকে, তার বক্তব্যে পার্বত্য অঞ্চলে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবদান নিয়েও নেতিবাচক মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কর্মকাণ্ডে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে একতরফাভাবে তাদের বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরির প্রচেষ্টা বাস্তব পরিস্থিতিকে আড়াল করে।

সর্বস্থরের জনগণের মতে, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের অভ্যন্তরীণ স্বার্থ বাস্তবায়নের উদ্দেশ্যেই সাংবাদিক মাসুদা ভাট্টি পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি জনগোষ্ঠী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে ঘিরে নেতিবাচক বক্তব্য উপস্থাপন করেছেন বলে প্রতীয়মান হয়েছে।

সচেতন মহলের অভিমত, পার্বত্য চট্টগ্রাম একটি অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। তাই এ অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীলতা, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং সকল পক্ষের প্রতি সম্মান প্রদর্শন অপরিহার্য। অন্যথায় এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি বিনষ্টের পাশাপাশি ভুল বোঝাবুঝি ও বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে। তারা সাংবাদিক মাসুদা ভাট্টির বক্তব্যের ব্যাখ্যা ও স্পষ্টীকরণ দাবি করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম নিয়ে দায়িত্বশীল, ভারসাম্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ আলোচনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

লেখক: পার্বত্য চট্টগ্রামে

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ১৩ জুন ২০২৬

পার্বত্য চট্টগ্রাম নিয়ে সাংবাদিক মাসুদা ভাট্টির বিতর্কিত মন্তব্যে সর্বস্তরের জনগণের ক্ষোভ প্রকাশ।

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত