ফিফা বিশ্বকাপ-২০২৬ ফুটবলকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়িতে দেখা গেছে আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে বৃষ্টি উপেক্ষা করে শতাধিক মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য শোডাউনের আয়োজন করেন আর্জেন্টিনা ভক্তরা।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা আর্জেন্টিনার নীল-সাদা পতাকা, ব্যানার ও জার্সি পরে একত্রিত হন। পরে একটি বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তারা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। এ সময় আর্জেন্টিনার পক্ষে স্লোগান, হর্নের শব্দ এবং সমর্থকদের উচ্ছ্বাসে উৎসবের আবহ সৃষ্টি হয়।
শোডাউনে অংশ নেওয়া সমর্থকদের অনেকের গায়ে ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি এবং হাতে ছিল জাতীয় পতাকা। পুরো আয়োজনটি পথচারী ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
সমর্থকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তাদের এই আয়োজন মূলত প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ। তারা আশা প্রকাশ করেন, এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনা ভালো পারফরম্যান্স করবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য বাইক শোডাউন ঘিরে বাঘাইছড়ির ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল উৎসবমুখর আবহ, যা বিশ্বকাপের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন