শুক্রবার, ১৯ জুন ২০২৬
১৯ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

খাগড়াছড়ির রামগড়ে মাদক, জুয়া, সীমান্তে পুশিং এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪৩ বিজিবি এ সভার আয়োজন করে। 

বৃহস্প্রতিবার ১৮ জুন সকালে ৪৩ বিজিবির জোন সদর দপ্তরে আয়োজিত এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, পিএসসি।

সভায় সীমান্ত এলাকায় মাদক পাচার, জুয়া, অবৈধ অনুপ্রবেশ (পুশিং), চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়, বরং স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এসব অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্যও তিনি অনুরোধ করেন।

সভায় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মনিরুল আলম, সহকারী পরিচালক (এডি) সামছুল আলম, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, এনসিপির সভাপতি মো. হারুনুর রশীদ, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মো. শাহ আলমসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, কাঠ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, জীপ মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শুক্রবার, ১৯ জুন ২০২৬

মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত