খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৩নং সিন্দুকছড়ি ইউনিয়নের ১নং মুড়াপাড়া এলাকায় নির্মাণাধীন সড়কের শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কয়েকজন সশস্ত্র সদস্য জড়িত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন দুপুর আনুমানিক আড়াইটার দিকে ইউপিডিএফ (মূল দল)।এর পোস্ট পরিচালক নিশান মারমার নেতৃত্বে তিনজন অস্ত্রধারী ব্যক্তি মুড়াপাড়া নতুন রাস্তা নির্মাণকাজে নিয়োজিত ১৫ জন বাঙালি ও একজন অবাঙালি শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে।
ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও স্থানীয়দের ধারণা, প্রায় ৩ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য বরাদ্দকৃত প্রায় ৩ কোটি টাকার প্রকল্প থেকে চাঁদা দাবি করা হয়েছিল। দাবি অনুযায়ী চাঁদার অর্থ পরিশোধ না করায় শ্রমিকদের ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আহতদের মধ্যে রয়েছেন আনিছুর রহমান, খোকন হোসেন, সাদ্দাম হোসেন, বেলাল হোসেনসহ মোট ১৬ জন শ্রমিক। তারা সবাই খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা ও আশপাশ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার পর সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর সদস্যরা আহত শ্রমিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন