মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   বৃহস্পতিবার (২৫ জুন) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন।

বাংলা বিভাগের শিক্ষক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার  মো. রায়হানুল ইসলাম,  কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটির আহবায়ক ড. মো. নাসিরউদ্দিন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সাইফুল আলম।

মানপত্র পাঠ করে প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া আক্তার নদী। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে অমিয় ত্রিপুরা ও আফরোজা আক্তার।

সঙ্গীত পরিবেশন করে শিক্ষার্থী পুষ্পিতা বড়ুয়া ও মাচ সিং মারমা।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ড সচিব প্রফেসর জহিরুল হক স্বপন বলেন, "বর্তমান যুগ প্রযুক্তির যুগ, একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম হিসাবে সংস্কৃতি ও ক্রীড়া চর্চা এবং বিজ্ঞান মনস্ক হওয়া দরকার।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   বৃহস্পতিবার (২৫ জুন) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন।

বাংলা বিভাগের শিক্ষক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার  মো. রায়হানুল ইসলাম,  কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটির আহবায়ক ড. মো. নাসিরউদ্দিন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সাইফুল আলম।

মানপত্র পাঠ করে প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া আক্তার নদী। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে অমিয় ত্রিপুরা ও আফরোজা আক্তার।

সঙ্গীত পরিবেশন করে শিক্ষার্থী পুষ্পিতা বড়ুয়া ও মাচ সিং মারমা।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ড সচিব প্রফেসর জহিরুল হক স্বপন বলেন, "বর্তমান যুগ প্রযুক্তির যুগ, একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম হিসাবে সংস্কৃতি ও ক্রীড়া চর্চা এবং বিজ্ঞান মনস্ক হওয়া দরকার।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত