রাঙ্গামাটি কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মারক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফের সভাপতিত্বে এবং শিক্ষক উত্তম কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন, কাপ্তাই যতদিন থাকবে, ততদিন শহীদ শামসুদ্দিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তিনি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্ব পালনকালে দেশ ও প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ থেকে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কাপ্তাই শাখার সহকারী পরিচালক (নিরাপত্তা) শাখাওয়াত কবির, সহকারী প্রকৌশলী তারেক আহমেদ, উপসহকারী প্রকৌশলী আদিল হোসেন চৌধুরী, শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা এবং বিউবো স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।
পরে প্রধান অতিথি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। প্রতিযোগিতায় কাপ্তাইয়ের তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন