১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, দুটি ঘটনা বাংলাদেশের ইতিহাসে আলোচিত হলেও তাদের প্রেক্ষাপট, লক্ষ্য ও ঐতিহাসিক অবস্থান এক নয়। ইতিহাসকে আবেগ দিয়ে নয়, বাস্তবতা ও সঠিক প্রেক্ষাপটের আলোকে মূল্যায়ন করতে হয়।
মহান মুক্তিযুদ্ধ ছিল একটি জাতির স্বাধীনতা অর্জনের চূড়ান্ত সংগ্রাম। দীর্ঘদিনের বৈষম্য, অধিকার বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো মানুষের ত্যাগ, অসংখ্য শহীদের রক্ত এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ। তাই মুক্তিযুদ্ধ শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি আমাদের রাষ্ট্র, পরিচয় ও সার্বভৌমত্বের ভিত্তি।
অন্যদিকে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান একটি নির্দিষ্ট সময়ের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সংঘটিত একটি আন্দোলন। এর নিজস্ব গুরুত্ব ও প্রভাব থাকতে পারে, ইতিহাসে এর মূল্যায়নও হবে। কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো পরবর্তী আন্দোলন বা রাজনৈতিক ঘটনার তুলনা করা ইতিহাসের বাস্তবতাকে গুলিয়ে ফেলার শামিল।
একটি দেশের জন্মের ইতিহাস এবং সেই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের ইতিহাস এক বিষয় নয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, আর পরবর্তী সব আন্দোলন, পরিবর্তন ও ঘটনাপ্রবাহ সেই স্বাধীন বাংলাদেশের মধ্যেই সংঘটিত হয়েছে। তাই মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বা অন্য কোনো ঘটনার সমান্তরালে দাঁড় করিয়ে বাংলাদেশের ইতিহাসকে ব্যাখ্যা করা সঠিক নয়।
যে জাতি নিজের স্বাধীনতার ইতিহাসকে সম্মান করতে পারে না, সে জাতি ভবিষ্যতের পথও দৃঢ়ভাবে নির্মাণ করতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, সময়ের সঙ্গে পরিবর্তন আসতে পারে, কিন্তু মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের মর্যাদা নিয়ে কোনো আপসের সুযোগ নেই।
আবেগ দিয়ে দেশ গড়া যায় না, আর ইতিহাসও রচিত হয় না আবেগের ভিত্তিতে। ইতিহাস রচিত হয় ত্যাগ, সংগ্রাম ও সত্য ঘটনাকে ধারণ করে। তাই বাংলাদেশের সকল অর্জন ও ভবিষ্যৎ পথচলা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ভিত্তির ওপর দাঁড়িয়েই এগিয়ে নিতে হবে।
বাংলাদেশের ইতিহাস একটি ধারাবাহিক ইতিহাস। সেই ধারাবাহিকতার মূল ভিত্তি হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। এই ইতিহাসকে সম্মান করা মানেই বাংলাদেশের অস্তিত্ব ও ভবিষ্যৎকে সম্মান করা।
লেখক: এম মহাসিন মিয়া, লেখক ও আঞ্চলিক গবেষক, পার্বত্য চট্টগ্রাম।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন