সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি, নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

খাগড়াছড়িতে ৭৭৮ জন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মাঝে ৯২ লাখ ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তির আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং ১০ জন নারীর মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি পৌর টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসব সহায়তা দেওয়া হয়। এতে ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং ২৮৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, অর্থনৈতিক সংকটের কারণে পাহাড়ের শিক্ষার্থীরা যাতে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে জন্য শিক্ষা সহায়তা অব্যাহত থাকবে। নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করা হবে।

অনুষ্ঠানে বক্তারা পাহাড়ের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। পর্যায়ক্রমে খাগড়াছড়ির ৯টি উপজেলায় ৯০ জন নারীকে সেলাই মেশিন দেওয়ার কথা জানানো হয়।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি, নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়িতে ৭৭৮ জন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মাঝে ৯২ লাখ ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তির আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং ১০ জন নারীর মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি পৌর টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসব সহায়তা দেওয়া হয়। এতে ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং ২৮৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, অর্থনৈতিক সংকটের কারণে পাহাড়ের শিক্ষার্থীরা যাতে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে জন্য শিক্ষা সহায়তা অব্যাহত থাকবে। নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করা হবে।

অনুষ্ঠানে বক্তারা পাহাড়ের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। পর্যায়ক্রমে খাগড়াছড়ির ৯টি উপজেলায় ৯০ জন নারীকে সেলাই মেশিন দেওয়ার কথা জানানো হয়।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত